১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ থাকলেও উন্নয়ন কাজ অব্যহত রয়েছে

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২১

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুটি ওয়াস ব্লকের ছবি। ছবি-বিজয় নিউজ
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা,(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ থাকলেও উন্নয়ন কাজ অব্যহত রয়েছে। দোতলা মডেলের প্রতিটি বিদ্যালয়ে দুইটি করে উন্নতমানের ওয়াস ব্লকের কাজ সম্পন্ন করার জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তর এর অর্থায়ানে প্রতিটি বিদ্যালয়ে দুইটি ওয়াস ব্লক নির্মানের জন্য ১৫ হতে ১৭ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব নির্মান কাজ বাস্তবায়নের জন্য আর.এ.এস. এগ্রো এন্টার প্রাইজের প্রতিষ্টাতা প্রোঃ মোঃ শহিদুল ইসলাম পাবা রাজশাহী ওই ঠিকাদার প্রতিষ্টানের প্রোঃ মোঃ শহিদুল ইসলাম তিনি সততা ও দক্ষতার সহিত প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন বলে মনিটরিং কর্মকর্তা ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মোঃ উজ্জল মেহেদী জানান।
২০২০-২০২১ অর্থ বছরে সরকারী প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তর এর অর্থায়ানে প্রায় ৩০টি বিদ্যালয়ে ওয়াস ব্লকের বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ১৫টি বিদ্যালয়ে নির্মান কাজ চলমান রয়েছে। প্রতিটি ওয়াস ব্লকের কাজ সরকারী নিতিমালা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে বলে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন।
এব্যাপারে আর.এ.এস. এগ্রো এন্টার প্রাইজের পরিচালক প্রোঃ মোঃ শহিদুল ইসলাম পাবা রাজশাহী তিনি বলেন সরকার আমাকে ৩০ টি বিদ্যালয়ের প্রতিটিতে দুইটি করে ওয়াস ব্লক স্থাপনের দায়িত্ব দিয়েছেন। আমি চ্যালেঞ্জের মাধ্যমে শতভাগ কাজ বাস্তবায়ন করছি। প্রকল্পিত স্থানে আমি না থাকলেও ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এর উপ সহকারী মোঃ মেহেদী হাসানকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যেভাবে বলছেন টিক সেই ভাবে কাজ হচ্ছে। এখানে ফাঁকি দেওয়ার প্রশ্নই আসে না।
এব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, ওয়াস ব্লকের প্রতিটি রড বাঁধা, ও ডালায়ের সময় আমি উপস্থিত থেকে প্রকল্পের কাজ বাস্থবায়ন করছি।
স্থানীয় এলজিইডি অফিস বলছে ওয়াস ব্লকের কাজে আমাদের কোন দায়িত্ব নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান বলেন ওয়াস ব্লকের কাজে কোন অভিযোগ পাইনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

222 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন