১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

করোনায় মৃত্যু নেই বরিশালে

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১

বিজয় নিউজ:; বরিশাল বিভাগে গেল চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে গেল ২ দিন বা ৪৮ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৫৬ জন, যার মধ্যে ভোলায় সর্বোচ্চ ১৯ জন এবং ঝালকাঠিতে সর্বনি¤œ সর্বোনি¤œ ২ জন রয়েছেন।

আর আজ নতুন শনাক্ত ৫৬ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছেন, যারমধ্যে ৪১ হাজার ২১৮ জন সুস্থতাও লাভ করেছেন এবং ৬৬৮ জন মৃত্যুবরণ করেছেন।

144 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন