
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা ও ধর্মপাশা উপজেলায় ড্রেজার দিয়ে নদী থেকে অবাদে বিট বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী বাড়ীঘর নদীভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ী স্থানীয় প্রশাসন নীরব।
ধর্মপাশা উপজেলা সদর বাজার ও আশপাশ এলাকায়, গোলকপুর বাজারসহ ও আশপাশ এলাকায়,সুখাইড় বাজারসহ ও আশপাশ এলাকায় ও নবগঠিত মধ্যনগর উপজেলা সদর বাজারসহ ও আশপাশ এলাকায় সরকারের রয়্যালিটি না দিয়েই এক শ্রেনীর প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন ভাড়া এনে ওই মেশিন দিয়ে নদী থেকে বিট বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে নদীর তীরবর্তী গ্রামগুলো নদী ভাঙ্গনের কবলে পড়ে বসত বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান বলেন বিষয়টি আমার জানা ছিল না। এসব অপরাধিদের আইনের আওতায় আনা হবে।