শ্বশুরবাড়ির আমবাগানে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ

আপডেট: September 29, 2021

নওগাঁ প্রতিনিধি:; নওগাঁর পোরশা উপজেলায় শ্বশুরবাড়ির আমবাগান থেকে অতুল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দিওয়ানাপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অতুল উপজেলার বড় গুন্দইল গ্রামের মৃত শলানের ছেলে।

স্থানীয়রা জানান, অতুল দীর্ঘ ১৫ বছর ধরে উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানাপাড়ার হরেনের মেয়েকে বিয়ে করে শশুরবাড়িতেই ঘরজামাই হিসাবে থাকতেন।

মঙ্গলবার দিবাগত রাতে দিওয়ানাপাড়ার একটি আমবাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, বিষয়টি খতিয়ে দেখছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন