১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

সোনারগাঁওয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এতিম শিশুদের খাবার বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১

সোনারগাঁও প্রতিবেদন:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সোনারগাঁওয়ে কুরআন খতম এবং বিশেষ দোয়া ও এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম খান লিটনের উদ্যোগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ে বুধবার সকালে ৫০ জন আলেম-ওলামার উপস্থিতিতে কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম লিটন খান ছাড়াও ওলামায়ে কেরাম, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ, সহসভাপতি মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা আরিফ প্রধান, যুবলীগ নেতা সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন