
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১
বিজয় নিউজ:; বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। তবে বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন মাত্র ৬ জন। সুস্থ হয়েছেন ২৯ জন। বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সূত্রে এই তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে মাত্র ৬ জন। এর মধ্যে বরিশালে ৪ ও ভোলায় ২ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় কেউ আক্রান্ত হননি।
আর বৃহস্পতিবার নতুন শনাক্ত ৬ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪২ হাজার ৪৮৩ জন সুস্থ হয়েছেন এবং ৬৭৭ জন মৃত্যুবরণ করেছেন।