
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১
বিজয় নিউজ:: শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর শিক্ষক ভবনে শিশু অধিকার সপ্তাহ সম্মিলিত উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংগঠক মেহের আফরোজ মিতার সভাপতিত্বে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ ও রনজিৎ দত্ত, আইসিডিএ-এর নির্বাহী পরিচালক সালমা খান, সঞ্জয় বিশ্বাস, তানভির মুস্তফা প্রমুখ।
আলোচকরা বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষেত্রে করোনার যে প্রভাব দূর করতে তাদের বিনোদনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি করতে হবে। এর মধ্যদিয়ে শিশু বান্ধব পরিবেশে আগামীর প্রজন্ম তাদের মেধা-মননের বিকাশ ঘটাতে পারবে।