ভোলা বারের নতুন আইনজীবীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

আপডেট: October 14, 2021

ইয়াছিনুল ঈমন,ভোলা প্রতিনিধি:: সদ্য তালিকাভুক্তির নতুন আইনজীবিদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখা । ১৩ অক্টোবর ভোলা জেলা আইনজীবী সমিতির উত্তর ভবনে ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ ভোলা বারের নতুন সদস্যদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভোলা বারের নবীন আইনজীবীরা ছাড়াও ভোলা বারের নিয়মিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,ভোলা শাখার সভাপতি এবং ভোলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো: ছালাহউদ্দিন হাওলাদার(এডভোকেট)। আরো উপস্থিত ছিলেন ভোলা বারের বর্তমান সভাপতি জনাব আলহাজ্ব ফরিদুর রহমান(এডভোকেট)।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,ভোলা শাখার সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাসেত(এডভোকেট)।
উক্ত অনুষ্ঠান্টির সার্বিক তত্তাবধানে ছিলেন এডভোকেট আদিল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন(এডভোকেট), ভোলা বারের সিনিয়র আইনজীবী জনাব জহিরুল ইসলাম খুশবু,জনাব এড. রেজাউল করিম ফারুক, এড. তৈয়বুর রহমান, এড. শফিউল্লাহ, এড. মশিউর রহমান মুরাদ,এড. ইফতারুল হাসান শরিফ, এড. ছালাহউদ্দিন প্রিন্স,এড. মো: ইউসুফ, এড. পলাশ চন্দ্র দাশ,এড. আরিফুর রহমান।

178 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন