১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় উৎকোচের দায়ে নারীর হাতে লাঞ্ছিত মৎস্য কর্মকর্তা আঃহালিম

আপডেট: অক্টোবর ১৮, ২০২১

সাইফুল ইসলাম :: বৃহস্পতিবার দুপুরে হিজলা উপজেলা হলরুমে লোক ছাড়ানোর কথা বলে এক মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন হিজলা উপজেলা মৎম্যকর্মকর্তা আঃ হালিম। প্রশাসনের সামনেই লাঞ্ছিত করেন ভুক্তভোগী নারী। অবশেষে পুলিশ বিষয়টি সামাল দেন বলে দাবি উপস্থিত লোকজনের।
ভুক্তভোগী মেমানিয়ার ছোট লক্ষিপুরের আমেনা বেগম জানান, তার ছেলে আলআমিন সেসিপ স্কুলের এস এসসি পরীক্ষার্থী। পরিবারকে না জানিয়ে মেঘনায় মাছ ধরতে গিয়ে আটক হন প্রশাসনের হাতে। আল আমিনকে ছাড়িয়ে দেয়ার কথা বলে হিজলা উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা আঃ হালিম তার কাছথেকে দু’দফায় ১০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে প্রশাসনিক কর্মকর্তার নির্দেশে এমন কর্ম করে বসেন আমেনা বেগম ।তিনি অফিসারের গায়ে হাত দেয়ার কারনে উপস্থিত পুলিশ পাগল বলে আখ্যায়িত করে সেখান থেকে তাড়িয়ে দেন। টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভুমি মোঃ রবিউল ইসলাম জানান, একজন মহিলা তার কাছে এসেছেন। কাহারো নাম বলতে পারেন নি।লিখিত অভিযোগ বিষয় জানান, এ বিষয় জানা নেই। ডাকফাইল দেখলে জানা যাবে।
উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা আঃ হালিম এর সাথে ফোনে জানতে চাইলে প্রতিবেদককে জানান, জানার থাকলে অফিস সময় অফিসে আসেন বলে লাইনটি কেটে দেন।

401 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন