১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অসাম্প্রদায়ীকের বিশ্বাসী

আপডেট: অক্টোবর ২১, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল। ধর্মপাশা উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে সাম্প্রদায়ীক বলতে কিছুই নেই। আমরা অসাম্প্রদায়ীক চেতনার বিশ্বাসী। এখানে সংখ্যালঘু বলতে কিছুই নেই। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একে অপরের সাথে কোন বিরোধ নেই।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর নেতৃত্বে উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পশ্চিম বাজার হয়ে বিশ্ব রোড হয়ে বঙ্গবন্ধু চত্বর গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক বিলকিস, তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন আমরা শান্তি প্রিয় আমাদের এলাকায় হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। আমরা একে অপরের ভাই ভাই। তবে পবিত্র কোরআন শরিফ অবমাননা করে দুর্গা মন্দিরে কোরআন শরিফ রেখে সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিল, সে যেই হোকনা কেন তাকে খুঁজে বের করে তাকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন