
আপডেট: অক্টোবর ২৭, ২০২১
সাইফুল ইসলাম,হিজলা প্রতিনিধি:; বরিশালের হিজলায় তিন বলগেটে ডাকাতি।এক ডাকাত গ্রেফতার। কাজিরহাটে মামলা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাতটার দিকে মেঘনা নদীর বামনেরচর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। এর সূত্র ধরে হিজলা থানা নৌ পুলিশের আইসি সংঙ্গীয় ফোসসহ ঘটনাস্থল থেকে জসিম হাওলাদার সামের এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন।তার বাড়ি দরিচর খাজুরিয়া( বামনেরচরে)।এদের সাথে আট থেকে দশ জনের একটি গ্রুপ ছিল বলে দাবি পুলিশের।
অপরদিকে ডাকাতি হওয়া এতোখোলা- ২ নামের বলগেটের ড্রাইভার শাকুর জানান, তার বলগেটে ভোর সাতটারদিকে একদল ডাকাত পরছিল।নগদ অর্থ, মোবাইল, এবং প্রয়োজনীয় আরও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। অপর দুটি বলগেটের নাম তিনি জানেন না।