১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় উপজেলায় বিশেষ বধিত সভা ও আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্টান

আপডেট: অক্টোবর ২৮, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বাছাইয়ে বিশেষ বধিত সভা গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ হাওর বন্ধু মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ বধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বীর মুক্তিযোদ্ধা বড় ভাই আলী আমজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, ফকরুল ইসলাম চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকগন।
সদর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী চার জন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি শাহ্ আলী আকবর।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস নৌকার প্রত্যাশী। তিনি যদি নৌকা প্রতীক থেকে বঞ্চিত হলেও উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং তাদের সুনিশ্চিত করবেন বলে তিনি জানান।

167 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন