১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশায় আওয়ামী লীগের পাল্টা বর্ধিত সভা

আপডেট: নভেম্বর ২, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):; আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রতিদ্বন্ধী প্রার্থীরা দলীয় নৌকা প্রতীক পাওয়ার জন্য পাল্টা বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। নির্বাচনের তফসিল ঘোষনার আগেই অনেক প্রার্থীরা নৌকা মিছিল, মোটর সাইকেল ও আবার অনেকেই অটো রিক্সায় শো ডাউন অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে বেলা ১১টায় নির্বাচনী বর্ধিত সভা ও শোভাযাত্রা অনুষ্টিত হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমদ মুরাদ, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম আহমেদ, উপজেলা যুবলীগ নেতা এম আর খান, এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে কয়েক শত কর্মী সমর্থকের বহর নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়ে পূব বাজার পশ্চিম বাজার ও বিশ্ব রোডসহ গুরুত্তপূন স্থান প্রদক্ষিন করে।
তফসিল ঘোাষনার আগেই হাটে মাঠে ঝলপ্না ককলপ্নার ঝড় উঠেছে। চায়ের দোকান এখন মিনি পার্লামেন্টে পরিনত হয়েছে।###

ক্যাপশনঃ-ধর্মপাশায় বর্ধিত সভা।

ধর্মপাশায় কম্বাইন হার ভেষ্টার মেশিন
আবেদনকারী কৃষকদের মাঝে বিতরন

গিয়াস উদ্দিন রানা ঃ ধর্মপাশা (সুনামগঞ্জ)
কৃষি সম্প্রসারন অধিদপ্তর উর উদ্যোগে ধান কাটাঁর আধুনিক যন্ত্রাংস (কম্বাইন হার ভেষ্টার) মেশিন বিতরন করা হয়। সরকার প্রতিটি মেশিনে ৭০ ভাগ ভর্তকি দিচ্ছেন বলে জানা গেছে। গতকাল উপজেলা পরিষদ এর সামনে আবেদনকারী কৃষকদের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

493 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন