
আপডেট: নভেম্বর ৩, ২০২১
গিয়াস উদ্দিন রানা ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল চৌধুরী (১৭) নামের এক ইমারত নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল উপজেলা সদও ইউনিয়নের ধর্মপাশা গ্রামের খোকন চৌধুরীর ছেলে। ধর্মপাশা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামে একটি বাড়িতে পাঁকা ভবন নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল চৌধুরীকে মুনুর্ষ অবস্থায় ধর্মপাশা উপজেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।।