১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালের যুবক ঢাকায় নিখোঁজ

আপডেট: নভেম্বর ৭, ২০২১

খবর বিজ্ঞপ্তি::বরিশালের সঞ্জিব কুমার সরকার (৩৫) নামের এক যুবক ঢাকায় নিখোঁজ হয়েছে। গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় তার মামার বাসা ঢাকা দক্ষিন যাত্রাবাড়ী ৬ নং রোড়ের, ৩ নম্বর বাসা থেকে মুগদা মানিক নগর কাজের উদ্যেশ্যে বের হয় নিখোঁজ হয়। সঞ্জিব কুমার সরকার বরিশাল বাকেরগঞ্জ থানাধীন খাজুরা ভড়পাশা এলাকার শ্যামল কুমার সরকারের পুত্র। সে গত ৬ বছর ধরে ঢাকা মানিক নগর ডেনিস কনডেন্স মিল্ক কোম্পানির মুগদা মানিক নগর নতুন রাস্তার মোড় ৫৭/১ নং দোকানের ডিলার আফিসে সপ্লাইয়ের কাজ করে আসছে। সে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় মামার বাসা থেকে আফিসে উদ্যেশ্যে বের হয়ে নিখেঁজ হন। নিখোঁজের পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। সে নিখোঁজ হবার পর থেকে তাকে আনেক খোজা খুজি করেও তার হদিস পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার ব্যাবহৃত ০১৯১৮৮৬৩৭৬৮ মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। বাসা থেকে বের হবার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট। তার মুখমন্ডল লম্বা ও গায়ের রং ফর্সা । সঞ্জিব কুমারের নিখোঁজের ঘটনায় ৩ নভেম্বর ২০২১ তার মামা স্বপন কুমার দাস ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুগদা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যাহার সাধারন ডায়েরি নং-১৭৩। থানায় সাধারন ডায়েরি হাবার পর মুগদা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এস আই নগেন্দ্র কুমার দাস কে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ নিয়েছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি সঞ্জিব কুমার সরকারের সন্ধান পেয়ে থাকনে তাহলে পরিবারের পক্ষ থেকে ০১৮২০৫০৩৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

117 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন