১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে আতঙ্কের মধ্যেও কেন্দ্রে সরব নারী ভোটাররা

আপডেট: নভেম্বর ১১, ২০২১

বিজয় নিউজ:; আতঙ্কের মধ্যেও বরিশালে বার ইউনিয়নে ভোট হচ্ছে। এর অধিক অংশ ভোটার কেন্দ্র নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় নারীদের সরব উপস্থিতি রয়েছে।

জেলার পূর্ব চরকাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সায়েস্তাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কড়াপুর ইউনিয়নে দেখা গেছে, ভোট শুরুর আগ থেকে নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রের আশপাশে জড়ো হয়েছেন। অনেকে সারিবদ্ধভাবে লাইনেও দাঁড়িয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে কয়েকজনকে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। নারী ভোটারদের এত উপস্থিতি বিগত ১০ বছরে দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ভোটার কেন্দ্রে
অতিরিক্ত পুলিশ রয়েছে। কোন দরনের অনিয়ম করতে দেয়া হবে না।

121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন