১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ১৩, ২০২১

ঝালকাঠি প্রতিনিধি:: বিভিন্ন কর্মসূচি ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পালিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, সাড়ে ৯ টায় বর্ণাড্য শোভা যাত্রা ও ১০ টায় আলোচনা সভা। বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে শহরের টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে জেলা যুবলীগ। পরে শহরের রোনালসে রোডে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা কামাল শরীফ, এস এম রাজ্জাক হোসেন পিন্টু, মো. ছবির হোসেন, জামাল হোসেন মিঠু ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ও জেলা যুবলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে খাবার বিতরন করা হয়।

110 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন