১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠিতে চাঁদার টাকা না পাওয়ায় পাকা স্থাপনা ভাঙ্গার অভিযোগে আদালতে মামলা

আপডেট: নভেম্বর ১৩, ২০২১

ঝালকাঠি প্রতিনিধিঃ: ঝালকাঠিতে চাঁদার টাকা না পাওয়ায় পাকা স্থাপনা ভাঙ্গার অভিযোগে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ভুক্তভোগী কেওড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন। আদালতে মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলী স্কুলের ব্রীজের পশ্চিম ঢালে স্থানীয় ইউপি সদস্য (তারুলী ৪ নং ওয়ার্ড) ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের পাকা স্থাপনা বিবাদী তারুলী গ্রামের যথাক্রমে মৃত. আঃ রউফ তালুকদারের ছেলে ফারুক তালুকদার, মৃত.আমির হোসেনের ছেলে কামাল হোসেন, মৃত মোসলেম আলী মোল্লার ছেলে রেজাউল করিম মুজাম্মেল মোল্লা, মৃত. আঃ হালিম মোল্লার ছেলে হুমাউন কবির বাদল মোল্লা, মৃত. মোসলেম আলী মোল্লার ছেলে মজিবর রহমান মোল্লাসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হইয়া তাদের দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে রড সিমেন্ট ঢালাইকৃত কলাম(পিলার) ভেঙ্গে ফেলে।

এ সময় ভুক্তভোগী জাহাঙ্গীর মেম্বর ও তার স্ত্রী মাছুুমা খানম একটু দুরে অবস্থান করছিলেন এ সময় তাদেরকেও শারিরীকভাবে লাঞ্চিত করা হয়। এতে জাহাঙ্গীর মেম্বরের প্রায় ৫/৬ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন মেম্বর এ বিষয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগ দায়ের করেন। জাহাঙ্গীর মেম্বর আরো জানান, ২৭ জানুয়ারী-২০২১ ইং তারিখে জনৈক মনিরুজ্জামান হাওলাদার এর নিকট থেকে ২ শতাংশ জমি সাব কবলা মূলে মালিক হন যার দাগ নং-এসএ ৫৫৯। জমিতে দোকান বসতঘর নির্মাণের লক্ষে কয়েক লাখ টাকার রড, খোয়া, সিমেন্ট ও বালু মজুদ করে এরই আঙ্গিকে ১০ নভেম্বর বিকাল আনুমানিক ৪ টার সময় উক্ত বিবাদীরা এ হামলা চালায়। এ বিষয়ে বিবাদী ফারুক তালুকদার জানান, উক্ত জমিতে কাজ না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করার পর কাজ করতেছিল তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে লেবাররা চলে গেলে তখন কলাম ভেঙ্গে পরে। চাঁদার বিষয়টি ভিত্ত্বিহীন বলে অভিহিত করে বিবাদী ফারুক তালুকদার।

116 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন