
আপডেট: December 17, 2021
এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠি:: ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মিরাজ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রনমতি গ্রামের গ্রামের শেখ সত্তারের ছেলে। কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাতে মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে র্দূবৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গভীর রাতে চিকিৎসাধীন অব¯’ায় মিরাজের মৃত্যু হয়। বুধবার সকাল ১০ টায় ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের মা মাকসুদা বেগম জানান, কেওড়া ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য উজ্জল খান ও সেলিম মৃধার নেতৃত্বে দলবল নিয়ে জমি নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
কেওড়া ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য উজ্জল খানের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানাযায়নি।
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ খান বলেন, কয়েক দিন পূর্বে চুরির উদ্দেশ্যে একটি দোকানের তালা ভাঙ্গার সময় ¯’াণীয়রা তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে নিহত মিরাজ ও তাদের সাথে আছে বলে জানায়। এলাকাবাসী তাকে ধরে বেধে রাখে।
এ ব্যাপারে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, এলাকায় গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে জানাগেছে এলাকায় একটি চুড়ির ঘটনায় মিরাজকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্র¯‘তি চলছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।