৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ধর্মপাশায় মধ্যনগরে দুই গ্রুপের সহিংসতায় উভয় পক্ষে আহত ২মাছের আড়ৎ ভাংছুর

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মধ্যনগর ইউপির খালিসাকান্দা গ্রামের মুকসুদ তালুকদার আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিলে স্বতন্ত্র ঘোড়া প্রতীক প্রার্থীর লোকজন মিছিলে হামলা করেছে বলে অভিযোগ উঠলেও মুলত বিষয়টি বিন্ন।
অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার দুপুরে মধ্যনগর ইউনিয়নের গলইখালি গ্রাম সংলগ্ন এলাকায় নদী পথ এলাকায় এ ঘটনা ঘটে। ওই হামলায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খালিসাকান্দা গ্রামের নওয়াব আলীর ছেলে রাসেল আহত হয়েছে বলে জানা গেছে। ওই দিন নৌকার সমত্তকরা মধ্যনগর বাজারে এসে মুকসেদ তালুকদারের ভাগনা সাইদুল ইসলামের মাছের আড়ৎ ভাংছুর করে। এবং আড়ৎতের দায়ীত্বে থাকা একটি কর্মচারী আফিনুরকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে নৌকার প্রার্থীর পক্ষে মুকসেদ মিয়াসহ একাধিক ব্যক্তিকে আসামীকরে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও মুকসেদ মিয়ার পক্ষে আড়ৎতের মালিক সাইদুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামী করে মধ্যনগর থানায় অভিযোগটি গ্রহন করেননি বলে জানা গেছে। কিন্তু অভিযোক্ত মুকসেদ মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নৌকার পক্ষে কাজ করছি। একটি কুচক্রী মহল নৌকার প্রার্থীর কাছে আমার সম্পক্ষে ভুল তত্য দিয়েছে বিধায় বিষয়টি রাজনৈতিক রুপ নওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুলত গলইখালি মাঠে চেস পাম্প বসানো নিয়ে নওয়াব আলীর ছেলে ও মুকসেদ মিয়ার লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন।
মধ্যনগর ইউপি আওয়ামী লীগের আহবায়ক নওয়াব আলী জানিয়েছেন তিনি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যনগর ইউনিয়নের খালিসাকান্দা গ্রাম থেকে নদীপথে ট্রলারে করে নৌকার মিছিল নিয়ে মধ্যনগর বাজারের দিকে যাচ্ছিলেন। ইতোমধ্যে গলইখালী গ্রামের বিপরীত দিকে কিছু লোক নৌকার মিছিলে যাওয়ার জন্য অপেক্ষামান ছিল। তাদেরকে তোলার জন্য ট্রলারটি নদীর পাড়ে ভিড়ালে মুকসেদ তালুকদার তার লোকজন নিয়ে নওয়াব আলীকে গালিগালাজ শুরু করে এবং অপেক্ষামান লোকদের নৌকার মিছিলে যেতে বাঁধা দেন। এতে নওয়াব আলীর ছেলে রাসেল মিয়া প্রতিবাদ করলে মুকসেদ তালুকদার ও তার লোকজন রাসেলকে মারপিট করে রাসেল আহত হয়।
মধ্যনগর থানাার অফিসার ইনর্চাজ (ওসি) নির্মল চন্দ্র দেব তিনি বলেন, মিছিলে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে কি নিয়ে কে বা কারা এমনটি করেছে তা স্পষ্ট জানা যায়নি। তদন্তকরে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপর পক্ষের লোকজন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছিল তারা জানাবোঝা করে চলে যায় পরে আসবে বলে চলে যায়।

183 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন