৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে গাছে সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

আপডেট: জানুয়ারি ২, ২০২২

বিজয় নিউজ:: বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় মুলাদীর মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- বড়ইয়া কা‌জিরচর এলাকার খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছে‌লে হারুন নলী (৪৫) ও মোনা‌সেফ আলীর ছে‌লে‌ ওমান প্রবাসী রাজীব নলী (২৩)।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান ব‌লেন, মীরগঞ্জ থে‌কে মোটরসাইকেলযোগে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাইকেলটি সড়কের পা‌শে এক‌টি গা‌ছের উপ‌রে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তিনজ‌নের মৃত্যু হয়।

275 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন