
আপডেট: জানুয়ারি ৩, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; ধর্মপাশায় ইউপি নির্বাচনে উপজেলা সদর ইউনিয়নে জুবায়ের পাশা হিমুর নৌকা প্রতীক প্রচারণায় এগিয়ে। ওই ইউনিয়নে নৌকা প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়লাপ করবে বলে জনমত জরিপে জানা গেছে। গতকাল রবিবার স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে নৌকার নির্বাচনী জনসভায় ব্যারিস্টার এম এনামুল করিম ইমন।
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু নৌকা প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। তার সাথে লড়ছেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম চৌধুরী বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় গতকাল নৌকার নির্বাচনী জনসভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন ফখরুল ইসলাম চৌধুরীকে দল থেকে বহিস্কারের ঘোষনা দেন। জুবায়ের পাশা হিমুর জনসভায় হাজার মানুষের ঢল। ওই জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেড আব্দুল হাই তালুকদার, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মুরাদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেড হায়দার জাহান চৌধুরী লিটন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেড রঞ্জিত সরকার, পার্শবর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ও মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারন সম্পাদক ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদ ইকবাল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেড আক্তারু জ্জামান সেলিম, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।