ধর্মপাশার মধ্যনগর উপজেলায় এক স্কুল শিক্ষক ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে গণসংযোগের অভিযোগ

আপডেট: January 6, 2022

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:; সুনামগঞ্জের ধর্মপাশায় মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাজদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপিকা রঞ্জন সরকার একজন সরকারী চাকুরীজীবি হয়েও ইউপি নির্বাচনে এক প্রার্থীদের পক্ষে গণসংযোগ করছেন বলে ওই শিক্ষকের বিরুদ্ধে ওই ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী হেমন্দ্র সরকার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী হেমন্দ্র সরকার শিক্ষক গোপিকা রঞ্জন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ কারী চামরদানী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হেমন্দ্র সরকার বলেন, আমি ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু ওয়ার্ডে এক মেম্বার প্রার্থীর পক্ষে কাজকরছেন সাজদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপিকা রঞ্জন সরকার। এব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে সাজদাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপিকা রঞ্জন সরকারের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, একজন প্রার্থী ভোটের জন্য আমার বাড়ীতে আসলে তার সাথে কথা বলতে গিয়ে কি আমার অপরাদ। আমি কোন প্রার্থীর পক্ষে গণসংযোগ করিনি।

204 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন