১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত অন্তঃসত্বা স্ত্রী

আপডেট: আগস্ট ৯, ২০১৯

নাটোরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৮) ও শহীদুল ইসলাম বাবু (৩০) নামে দুজন নিহত ও মেহেদী হাসানের অন্তস্বত্বা স্ত্রী রুখসানা আক্তার (২৪) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২৮) যশোর জেলার শার্শা উপজেলার আমলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শহীদুল ইসলাম বাবু (৩০) জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আলী আকবরের ছেলে ও পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সকালে মেহেদী হাসান অন্তসত্বা স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের কর্মস্থল থেকে ঈদ করতে মোটর সাইকেলে বাড়ী যাচ্ছিলেন। মেহেরপুর থেকে অপর মোটর সাইকেল আরোহী বাবু নাটোর আসছিলেন। সকাল ৯টার দিকে গোধড়া এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। পরে বাবু ও রুখসানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরে বাবু মারা যান।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন