ধর্মপাশায় নবনির্বাচিত ইউপি সদস্যকে সংবর্ধনা নিয়েছেন ওয়ার্ডবাসী

আপডেট: January 28, 2022

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন জয়শ্রী ইউনিয়নের নবনির্বাচিত ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তরুন সমাজ সেবক মোঃ মোক্তার হিসেনকে সংবর্ধনা দিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডবাসী।
গতকাল ২৪ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৩টায় জয়শ্রী ইউনিয়নের সাদিপুর গ্রামে এই সয়বর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। জয়শ্রী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ অনুষ্টানের আয়োজন করা হয়। তরুন এই সমাজসেবক মোঃ মোক্তার হোসেন ওয়ার্ডবাসীর উদ্ধেস্যে বলেন, আপনারা বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকব। ওয়ার্ডবাসীর উন্নয়নে নিরলস ভূমিকা পালন করবো।

181 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন