২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ধর্মপাশায় ফসল রক্ষা বেড়ীবাঁধের কাজ ৮৫ভাগ বাস্তবায়ন হয়েছে

আপডেট: মার্চ ১৩, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) তত্বাবধানে, কাবিটা প্রকল্পের অর্থায়ানে ২৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৯টি হাওরে ১৭টি ক্লোজারসহ ক্ষতিগ্রস্থ ১৭০ কিলোমিটার বাঁধের ভাঙ্গা বন্ধ করন ও পুনরাকৃতি সংস্কার করনে ১৫৭টি পিআইসি কমিটির মাধ্যমে এসব প্রকল্পের কাজ ইতিমধ্যে ৮৫ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।
হাওর বেষ্টিত এক ফসলি ভাটি এলাকা বলে পরিচিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা। অকাল বন্যার হাত থেকে কৃষকদের বোরো ফসল সময় মতো গুলায় তুলতে পারে। এজন্য সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগ-১, বাপাউবো উপজেলার ৯টি হাওরে ১৭টি ক্লোজারসহ ১৭০ কিলোমিটার ডুবন্ত বাধঁ ক্ষতিগ্রস্থ সংস্কার ও মেরামতের জন্য ১৫৭টি প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটির মাধ্যমে এসব প্রকল্প গুলো বাস্তবায়ন করা হয়।
এসব প্রকল্পের শুরু হয় ২৮ ডিসেম্বর ২০২১ এবং প্রকল্প গুলো শতভাগ বাস্তবায়নের সময় সীমা ছিল ২ ফেব্রুয়ারী নির্মান কাজ শেষ করার কথা থাকলেও পিআইসিরা বিলম্বে বিল পাওয়ায় প্রকল্প গুলো বাস্তবায়নে হিমসিম খেলেও ইতিমধ্যে প্রকল্পের ৮৫ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে।
এব্যাপারে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসান তিনি বলেন, ফসল রক্ষা বেড়ীবাঁধ বাস্তবায়নের সময়সীমার মধ্যেই মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। পিআইসিরা এখন দুর্মূজ ও দুর্বাঘাস লাগানো হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির একাধিক (পিআইসি) দুঃখ প্রকাশকরে বলেন, সময়মতো বিল না পাওয়ায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিলমম্বিত হয়েছে। আমরা কৃষক মানুষ এতটাকা কোথায় পাবো ফলে প্রকল্পগুলো বাস্তবায়নে হিমসিম খেতে হয়েছে।
গত ৬ মার্চ স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন উপজেলার প্রতিটি ফসল রক্ষা বেড়ীবাঁধ পরির্দশন করে সন্তোষ প্রকাশকরে বলেন ইতিমধ্যে বেড়ীবাঁধের ৯৫ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে।
সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগ-১, ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন তিনি বলেন, আমরা সার্বক্ষনিক মনিটরিং করায় নির্দিষ্ট সময়ের মধ্যেই সব গুলো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে ৮৫ হতে ৯০ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। এখন দুর্র্মজ ও দুর্বা লাগানোর কাজ চলছে।

386 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন