২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে সাথী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট: মার্চ ১৪, ২০২২

বিজয় নিউজ:: সাদিয়া আক্তার সাথী হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন হয়।

মেহেদি হাসান রতনের সভাপতিত্বে ও ছাত্রফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিএম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুজাক্কের হোসেন।

এ সময় বক্তারা বলেন, সাথীকে হত্যাকারী তার স্বামীকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত গত ৭ মার্চ বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় একটি ভবনের ৫ তলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ে করে বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন। সাথীর পরিবারের অভিযোগ মাইনুল হত্যা করেছে সাথীকে।

400 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন