
আপডেট: মার্চ ১৪, ২০২২
সাইফুল ইসলাম : : বরিশালের হিজলা উপজেলা রক্ষার্থে 14 মার্চ মানববন্ধন কর্মসূচী পালন করে বগজালিয়া ইউনিয়নের জনসগণ। এতে ঘন্টাখানেকের জন্য মেঘনার যান চলাচল আটকে দেয় বিক্ষুব্ধ জনতা।
হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া, বাহেরচর, পুরাতন হিজলা সহ তিন তিনটি গ্রাম নদীগর্ভে বিলীন। বিলীন হয়েছে শত শত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান দেঘনার পেটে। বিষয়টি নিয়ে এক শ্রেনীর লোকজন বছরের পর বছর তামাশা করছে। ছয়শত কোটি টাকার বরাদ্ধ দিয়ে হিজলা, বাউশিয়া, বাহেরচর রক।ষা বাঁধের বিষয়টি নিয়ে বার বার জনমনে ধোকা দিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। এমন অভিযোগ বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এনায়েত হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান শহানশাহ সামু, হাওয়ানুর চৌধুরী, জামাল হোসেন মেম্বার, মীর আব্দুল মাজেদ, জন্টু হাওলাদার, জুয়েল মেম্বারসহ একাধিক ব্যাক্তির।
এনায়েত হোসন হাওলাদার জনানন, বছরের পর বছর হিজলা উপজেলার তিনটি গ্রাম ভেঙ্গে এখন রাক্ষুসী মেঘনা হিজলা উপজেলা পরিষদ ভবনের কড়া নাড়ছে। সরকার ক্ষমতায় আওয়ামীলীগ। জননেন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। তিনিই পারেন আমাদের মেঘনার ভঅঙ্গন থেকে হিজলা উপজেলাকে বাঁচাতে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিষয়টি নেত্রীকে অবহিত করতে। আমরা আর আশ্বাস বিশ্বাসের দোলাচালে চলতে চাই না। আমরা চাই হিজলার জনগণকে বাঁচাতে। আশকরি নেত্রী দেখবেন।
একপর্যায় বিক্ষব্ধু জনগণ হিজলার মেঘনার মাঝপথে বেশ কিছু কার্গোবোর্ড আটকেদেয় জনতা। পরবর্তীতে চেয়ারম্যানের সহায়তায় সেগুলো ছেড়েদেন।
মানববন্ধন শেষে জনতা হিজলা উপজেলা নির্ভাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজেরহাতে সআরকলিপি তুলে দেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব এনায়েত হোসন হাওলাদার।