২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

কক্সবাজার পৌর আওয়ামী লীগের দায়িত্ব নজিবুল,উজ্জ্বল ও সেতু’র হাতে

আপডেট: মার্চ ২৮, ২০২২

আনোয়ার হাসান চৌধুরী,কক্সবাজার :;  নজিবুল ইসলাম, উজ্জ্বল কর এবং পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু’র হাতে দায়িত্ব পড়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের।
ত্রি-বার্ষিক সম্মেলন-কাউন্সিলে নজিব সভাপতি, উজ্জ্বল সাধারণ সম্পাদক এবং সেতু যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতারা এ ঘোষণা দেন বলে জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান।
এছাড়া নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় দীপক দাশ’কে।
এর আগে সকালে অনুষ্ঠিত হয় সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন।
বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পবিত্র বাণী পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
উদ্বোধন শেষে পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অাওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিকাল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় সম্মেলন ও কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন। এতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১২টি ওয়ার্ডের ২৮৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে পূরণ করা হবে বলে জানিয়েছেন সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সংশ্লিষ্টরা।

132 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন