২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট: মার্চ ২৮, ২০২২

ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ির ছবি- বিজয় নিউজ
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় মৌসুমের প্রথম আকষিক প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে দুই শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১৫জন নারী পুরুষ আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের গুলয়া গ্রামের আশ্রয়ন প্রকল্পসহ শতাধিক ঘরবাড়ি ও পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামসহ ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি ও উপজেলা সদর ইউনিয়নের মেউয়াড়ী গ্রাম ও অন্যান্য গ্রামের অর্ধশতাধিক কাঁচা টিনসেট ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে।
কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় তারা এখন বাধ্য হয়ে খোলা আকাশের নিচে অবস্তান করছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ে সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের উপজেলার তিন ইউনিয়নে প্রায় ১৫জন নারী পূরুষ আহত হন বলে জানা যায়। পরদিন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসিন হাসান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু সুখাইড় রাজাপুর দডক্ষন ইউপি চেয়ারম্যান মোর্কারম হোসেন ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারা নিজ নিজ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরিকরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন, নিজ নিজ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদেরকে নিদের্শ দিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারেদের তালিকা তৈরীকরার জন্য। সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,সুখাইড় রাজাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান মোর্কারম হোসেন ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যা ইকবাল হোসেন তারা বলেন, আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তালিকা তৈরিকরে উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরে জমা দিয়েছে।

424 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন