
আপডেট: August 10, 2019
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামের আবদুর রউফের ছেলে মো. হাবিব কে শনিবার রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শবর্তী ধানক্ষেতে ছুড়ি দিয়ে হত্যার চেষ্টা করে একদল দুরবৃত্ত।
এলাকাবাসী সুত্রে জানাযায়, বামনার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামের আবদুর রউফের ছেলে মো. হাবিব শনিবার বিকালে ঢাকা থেকে নিজ বাড়িতে ঈদ করতে আসে। কিন্তু পূর্বশত্রুতার জেরে রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে ছুড়ি দিয়ে হত্যার চেষ্টা করে । এসময় তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।