১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় দ্বিতীয় জামাত সাড়ে ৮ টায়

আপডেট: আগস্ট ১০, ২০১৯

মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদ-উল আযহা’র এর নামাযের জামাত বরিশাল জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

বরিশাল নগরে ঈদের দিন প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা

বরিশালের কেন্দ্রিয় এ ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামের দায়িত্ব পালন করবেন স্টিমারঘাট জামে মসজিদের সানি ইমাম মাওলানা মোঃ শিহাব উদ্দিন।

তিনি বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে নগরের বান্দরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। মেয়র নিজেই ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার লক্ষে ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষন করছেন। এখানে প্রতিবছরের ন্যায় বর্তমান ও সাবেক সাংসদ, সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাতের মধ্যদিয়ে বরিশাল নগরের সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এ মসজিদ দুটিতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এছাড়া জামে বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইনস্ জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে নরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮ টায় অনুষ্ঠিত হবে হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবদুল মান্নান । নগরের জেলগেট জামে মসজিদ, ল’কলেজ জামে মসজিদ, মেডিকেল কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮ টায় নগরের পাওয়ার হাউজ জামে মসজিদ, সাগরদী জামে মসজিদ, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অপরদিকে সকাল সাড়ে ৮ টায় বরিশাল সদরের চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গনে ও পিরোজপুরের নেছারাবাদ ঈদগাহ ময়দানে বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ টায় ঈদের আরো একটি বৃহত জামায়াত অনুষ্ঠিত হবে। এদিকে কোরবানির ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারা গেলে, সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

132 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন