
আপডেট: মে ২৬, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউপির ধূবালা সরকারি প্রাথমিক বিদ্যআলয়ের সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরী তার নিজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে যৌন নিপীরন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শ্রেনী কক্ষে এ ঘটে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুবিচার চেয়ে অভিযোগ করেছেন যৌন নিপীরনের শিকার ওই ছাত্রীর মা।
জানা গেছে, দুপুর ১টা ২৫মিনিটে টিফিন ঘন্টা চলাকালীন অন্য ছাত্র-ছাত্রীরা ক্লাসের বাহিরে চলে যায়। কিন্তু ওই ছাত্রীটি ক্লাস রুমেই থেকে যায়। এসময় ছাত্রীটিকে একা পেয়ে সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরী ছাত্রীটির শরীরের বিভিন্ন আপত্তিকর হাত দেন। এসময় ছাত্রীটি কাঁদতে কাঁদতে বাড়ীতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। ওই ছাত্রীটির মা বিদ্যালয়ে এসে ঘটনাটি প্রধান শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবগত করে এর সুবিচার চান। এ ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়ের কক্ষে একটি জরুরী সভা হয়। সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরী বলেন, এমন ঘটনা ঘটাননি সভায় উপস্থিত সবার সামনে জানিয়ে দেন এবং ঘটনায় জরিত থাকার বিষয়টি অস্বীকার করেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্মথ তালুকদার বলেন, ওই সহকারী শিক্ষক দানিছুর রহমান ঘটনাটি আমাদের কাছে অস্বীকার করেন।