
আপডেট: May 28, 2022
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা , বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।
কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা শিল্পকলা একাডেমিতে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম, উপপরিচালক মো. কামরুজ্জামান সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় নগরের বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অর্ধশতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঁচজন বিশেষ চাহিদা সম্পন্য শিশুসহ ১৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এদের আগামী ৫ জুন পুরষ্কার দেওয়া হবে বলে জানান উপপরিচালক মো. কামরুজ্জামান সরকার। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ৫ জুন সকালে র্যালি অনুষ্ঠিত হবে। এর পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ হবে। এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।