২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় নৌকা-ঘোড়ায় সংঘর্ষ – ৫টি রামদা উদ্ধার

আপডেট: মে ৩০, ২০২২

                ফাইল ছবি

হিজলা প্রতিনিধি::হিজলাগৌরব্দীতে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ৫। প্রথমিক চিকিৎসা শেষে প্রেরণ। পুলিশ অসহায়।
বরিশালের হিজলাগৌরব্দী ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা এবং সতন্ত্র প্রাথী ঘোড়া মার্কার মধ্যে সংঘাতের সৃষ্টি হয় । শনিবার  দুপুরের দিকে স্থানীয় চর হিজলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্র ও আহত রুহুল আমিন সরদার জানান দুপুরের দিকে তারা সতন্ত্র প্রাথীর ঘোড়া মার্কার পোষ্টার লাড়াতে গেলে প্রতিপক্ষ নৌকা মার্কার সমর্থক মোহাজ্জেল মাঝি, মাইদু বেপারী, সাইদুল বেপারী, সামু বেপারী, বেল্লাল পাইক, ইউসুফ সাদার এর নেতৃত্বে সশর্স হামালা চালায় । একপর্যায় তাদের পোষ্টার বেনার ছিড়ে ফেলে।এতে আহত হন অহিদ সরদার, সোলাইমান, জাকির, রুহুল আমিন সহ একাধিক ব্যাক্তি। এ বিষয়ে একই দিন ঘোড়া প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেন খান হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেছেন ।
ইউসুফ সরদার জানান, তিনি নৌকার সমর্থক।তার চাচাতো তার ভাই ঘোড়ার সমর্থক। তিনি ঐ ঘটনা সম্পর্কে কিছুই জানে না। শুনছেন মাত্র।মোহাজ্জেল মাঝির সাথে ফোনে জানতে চাইলে তার মোবাই বন্ধ পাওয়া যায়।
এস আই রমজান জানান, তিনি অসহায়, কোন ব্যবস্থা নিতে পানে নি।
এদিকে হিজলাগৌরব্দীর পিটকিরাতলা থেকে জনতার মাধ্যমে ৫টি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান এস আই আরিফ হোসেন। রামদা গুলো পুলিশ হেফাজতে রয়েছে। কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। মামলাও হয়নি।
উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইউএনওএর পরামর্শে হিজলা থানাকে অবহিত করা হয়েছে।
হিজলা থানা অফিসার ইনচার্জ, ইউনুছ মিয়া জানান বিষটি তদান্তাধিন রয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত টি এইচও ডাঃ শাহরাজ ছুটিতে থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

253 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন