ঈদের আগের দিন ঈদের আনন্দ আগুনে পুড়ে শেষ

আপডেট: August 11, 2019

ঈদ আর করা হলো না হিসাব আলী প্রামাণিকের পরিবারের সদস্যদের। ঈদের আগের দিন তাদের সব আনন্দ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কারিগরপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার সকালে ওই এলাকার হিসাব আলী প্রামাণিকের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে সফল না হওয়ায় ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকার স্থানীয়রা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নেভানোর সময় ঘটনাস্থলে ঈশ্বরদী থানা পুলিশের এসআই মুহাম্মদ আলী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।

হিসাব আলী প্রামাণিক বলেন, আগুনে বাড়ির দুটি কক্ষ, নগদ ৪০ হাজার টাকা, প্রায় এক লাখ টাকার গহনা, ছয়টি গরুসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে আমাদের। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

134 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন