
আপডেট: জুন ৯, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আনসার-ভিডিপির উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে উপজেলার সকল আনসার ভিডিপির সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
হাইকমান্ডের নির্দেশে ধর্মপাশা উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার মোঃ তৌফিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান। এতে নবগঠিত মধ্যনগর উপজেলাসহ সকল আনসার ভিডিপির সদস্যদের উপস্থিতিতে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন হল রুমে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে উপজেলার ১০ ইউনিয়নের আনসার ভিডিপির পিসি, এপিসি সহ সকল সদস্যবৃন্ধ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সকল সদস্যদের একটি করে খাবার প্যাকেট ও নগদ ৩ শত করে টাকা অনারিয়াম দেওয়া হয়েছে।