
আপডেট: June 13, 2022
হিজলা প্রতিনিধি :; হিজলা কোষ্টগার্ডের পানির কল চুরি পুলিশের খাচায়-১।৪ চোর ধরা ছোয়ার বাইরে।মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে নাটক।
শনিবার শেষ রাত ৩টার দিকে একদল চোর কোষ্টগার্ডে র কলের মাথা, শ্যালো মেশিন এবং ১টি নৌকা নিয়ে পালাতে গিয়ে টেকেরবাজারের পাহারাদার কালু এবং রফিক। ভোরেই তাদের পুলিশে দেন।কল, নৌকা এবং শ্যালো মেশিন তাদের হেফাজতে রাখে পুলিশ।
টেকেরবাজারের বাজার পাহারাদার কালু এবং রফিক জানায় রাত ৩টার দিকে বাজার সংলগ্ন খুন্না-বাহেরচর খালে সন্দেহজনক ভাবে গতিরোধ করতে গেলে চোরের দল পালাতে সক্ষম হন। ইয়াকুব সরদারকে ধরতে সক্ষম হন তারা।পাহারাদার ও আটক ইয়াকুবের তথ্য মতে এ গ্রুপের নেতৃত্ব দেন বিএনপি নেতার পুত্র সুমন খান, হানিফ শিকদার ওরফে শিষ্য হানিফ, সিয়াম দপ্তরী সহ একাধিক ব্যাক্তি। রাতেরই ইয়াকুব সরদারকে পুলিশে দেন তারা।
নৌকার মালিক মতলেব বেপারী জানান, ঘাটে নৌকা বাধা ছিল। যে কোন সময় এরা চুরি করে নিয়ে যায়। এরা সংঘবদ্ধ একটি চোরে দল। প্রভাবশালীদের সন্তান বিধায় প্রতিবাদ করার শাহস কারো নেই।
শ্যালো মেশিনের মালিকইউসুফ আলী রাড়ি জানান, তার ট্রলার থেকে মেশিন খুলে নিবিগ্নে পেশাদার চোরেরা নিয়ে পালিয়ে যায়। কোষ্টগার্ডেরমতো একটি বিশেষ বাহিনীর িকল চুরি করতে যারা পারেন তারা সবই করতে পারেন।
হিজলা থানা ওসি ইউনুছ মিয়া জানান, মামলার বাদি পাওয়া যায়নি বিধায় নিয়মিত মামলা হয়নি।অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সরকারি মালামাল চুরির কারণে সরকারের মামলা নেয়ার বিধান থাকলেও পুলিশের এমন ধরনের আচরণকে উৎসাহিত বলে মনে করছেন হিজলার সচেতনমহল।