২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বন্যার্তদের পাশে ধারালেন ডি.আইজি আব্দুল বাতেন

আপডেট: জুন ২৪, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশায় বন্যার্তদের পাশে ধারালেন ডি.আইজি আব্দুল বাতেন। তার উদ্যোগে মধ্যনগর ইউনিয়ন, চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও ডি.আইজি আব্দুল বাতেন এর নিজ ইউনিয়ন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে সপ্তাহব্যাপী ত্রান হিসেবে শুকনো খাবার বিতরন অব্যহত রয়েছে।
অভিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে মধ্যনগরসহ ধর্মপাশা উপজেলায় ১০টি ইউনিয়নের ৯০ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্তদের নিরাপদ স্থানে রাখার জন্য ধর্মপাশা উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় উচু স্থানে ৯২টি আশ্রয়নকেন্দ্র খোলা হয়েছে।
এসব আশ্রয়নকেন্দ্রে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রান বিতরন অব্যহত রয়েছে।
ডি.আইজি আব্দুল বাতেন সহযোগীতায় তার নিজ এলাকায় ত্রান বিতরন অব্যহত রেখেছেন।
এদিকে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান তার নিজ উদ্যোগে বেতনের টাকায় ত্রান বিতরন অব্যহত রয়েছে। ওসি তার ষ্টাফ নিয়ে নৌকা যোগে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি পরিবারদের হাতে ত্রানের প্যাকেট হিসেবে শুকনো খাবার পৌছে দিচ্ছেন।
ধর্মপাশায় এখন পর্যন্ত বাহির থেকে কোন প্রকার ত্রান সামগ্রী না আসলেও স্থানীয় সাংসদ, আওয়ামী লীগ, সদর ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রন বিতরন অব্যহত রয়েছে।

128 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন