২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে এতিমের টাকা প্রতারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট: জুলাই ৭, ২০২২

বিজয় নিউজ::বরিশালে ভূয়া চুক্তিনামা তৈরি করে মৃত ব্যক্তির ইটভাটা আত্মসাতের জন্য প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত মাসের ২৩ তারিখ অভিযোগ দেন ইটভাটার ম্যানেজার আলামিন। অভিযোগটি ২৯/০৬/২০২২ তারিখ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক আল ফয়সাল। তদন্ত শেষে ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মামলার আসামীরা হলেন- ইটভাটার সাবেক ম্যানেজার বাছির হোসেন রিমন ও ব্যবসায়ের অশিংদার বাদল চন্দ্র দাস।
মামলার নথি ও বাদী সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে সানোয়ার হক ও বাদল চন্দ্র দাস সঞ্জিব যৌথ মালিকানায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলায় দোলা ব্রিকস নামে একটি ইটভাটার ব্যবসা শুরু করেন। এরপর অংশিদার সানাউল চলতি বছরের ফেব্রুয়ারীর ১৬ তারিখ মারা যান। সানোয়ারের মৃত্যুর পর তার স্ত্রী জেসমিন আক্তার ইটভাটার হিসেব চায় রিমন ও বাদলের কাছে। তখন সঠিক হিসেব দিতে ব্যর্থ হলে ম্যানেজার রিমনকে চাকরী থেকে অব্যাহতি দিয়ে আলামিন হাওলাদারকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে রিমন ক্ষিপ্ত হয়ে বাদলের যোগসাজসে ইটভাটা আত্মসাতের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করেন। তখন সানোয়ারের স্ত্রী জেসমিনকে সাবেক ম্যানেজার রিমন জানায়, সানোয়ার তার (রিমন) কাছ থেকে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চুক্তিপত্রের মাধ্যমে ইটভাটার ৩৫ ভাগ শেয়ার প্রদান করেছেন। এরপর রিমন ও বাদল মিলে একটি মিথ্যা চুক্তিপত্র তৈরি করে ইটভাটার মালিকানা দাবি করে। এরই ধারাবাহিকতায় গত ১৫/০৬/২০২২ তারিখ আসামীরা অজ্ঞাতনামা ১০/১২ জন লোক নিয়ে ইটভাটায় হামলা করে কর্মচারীদের বের করে অফিসের হিসেবের রেজিস্ট্রার ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। যাওয়ার সময় ইটভাটার মূল গেট তালা বন্ধ করে টাকা না দিয়ে প্রতিষ্ঠান চালু করা যাবে না বলে জানিয়ে দেন হামলাকারীরা। এরপর সাবেক ম্যানেজার রিমন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ইটভাটার মালিকানা দাবি করে মামলা করেন। এই মামলা দায়েরের পর চুক্তিনামার স্টাম্প নম্বর ধরে সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় স্টামগুলো ২০/০৪/২০২২ তারিখ ট্রেজারি থেকে অবমুক্ত হয়েছে। অথচ রিমন চুক্তি করেছে ৩০/০১/২০২২ তারিখে। এঘটনায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইটভাটার বর্তমান ম্যানেজার আলামিন বাদী হয়ে রিমন ও বাদলের বিরুদ্ধে ২৩/০৬/২০২২ তারিখ প্রতারণা ও আত্মাসাতের একটি অভিযোগ দেন। অভিযোগটি ২৯/০৬/২০২২ তারিখ আমলে নিয়ে বিচারক আল ফয়সাল ২৫/৭/২০২২ তারিখের মধ্যে তদন্ত শেষে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

311 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন