২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মহেষখলা সীমান্তের চুরাই পথে গরু পাঁচার অব্যহত

আপডেট: জুলাই ৮, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাশ্বর্তী ভারতের সীমান্তের কাইতাকোনা, মাঝের চড়া ও করইবাড়ী চুরাই পথে রাতের অন্ধ্যকারে ভারতীয় গরু আসছে অবাধে। এসব চুরাচালানীদের গডফাদার গুলগাঁও গ্রামের কুক্ষাত স্মাগলার আরশাদের নেতৃত্বে ভারতীয় গরু, ইয়াবা, কাপড়,বিভিন্ন ব্যান্ডের মাদক ও কসমেটিক্স আসছে প্রতিরাত। মাটিয়ারবন
অনুসন্ধানে খুঁজ নিয়ে জানা যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গুলগাও গ্রামের খুকাত স্মাগলার আরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গবন্ধ একটি চুরাচালানী একটি সিন্ডিকেট চক্র মাটিয়ারবন বিডিয়ার ক্যাম্প সংলগ্ন কাইতাকোনা, কড়ই বাড়ী ও মাঝেরচড়া নামক স্থানের চুরাই পথে রাতের অন্ধকারে ভারতীয় গরুসহ ইয়াবাসহ নামি দামি ব্যান্ডের মাদক কাপড় ও কসমেটিক্স আসছে অবাদে। বাংলাদেশ সীমান্ত রক্ষি বর্ডারগার্ড মেনেস করে কোটি কোটি টাকার পন্য আসছে রাতের অন্ধকারে।
খোঁজ নিয়ে জানা যায়, ভারতের সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউপির গুলগাঁও গ্রামের আরশাদ মিয়া, দক্ষিন বংশীকুন্ডা ইউনয়নের দাতিয়ারপাড়া গ্রামের ফজলুল হক, মোফাজ্জল ও আলমগীরসহ সঙ্গবন্ধ একটি চক্র পাঁচার কাজে নিয়োজিত রয়েছে। এসব পাঁচার চক্রটি দুই ভাগে বিভক্ত হয়ে অনুপ্রবেশ কারি একদল ভারতে ডুকে পাঁচারকৃত পন্য সংগ্রহ করে পাহাড়ের গুহায় তাদের হেফাজতে এনে ষ্টক করছে। অপর দলটি বাংলাদেশের সীমান্তের আশপাশ এলাকায় থেকে নজরদারি করছে। ভারতে থাকা পাঁচারকারীরা সংকেত দেওয়া মাত্রই তারা কাটা তারের উপরে বাঁশেল চাটাই পেলে গরুর চার পা বেধে ওই চাটাইয়ের উপর দিয়ে বাংলাদেশের সীমানায় পাঁচার কারীদের নিরাপদ স্থানে এনে মওজুত রাখছে। পরবর্তীতে ইয়াবাসহ মাদক দ্রব্য, কাপড় ও কসমেটিক্স পন্য নৌকা যোগে রামসার টাঙ্গুয়ার হাওর ফাঁড়ি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রপ্তানী হচ্ছে। আর গরু গুলো ওই সীমান্ত এলাকার মহেষখলা বাজারের গরুমহাল ইজারাদারের সাথে চুক্তি করে হাসিলের মাধ্যমে (রিসিট) অবৈধ টারে বৈর্ধ করে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রাক যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাঁচার করছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদে এমন একটি ঘটনা গটেছে তবে আমাদেও কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।

174 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন