নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: July 13, 2022

পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড়ের বোদায় পুকুরে ডুবে মেরাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেরাজ বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার সুলতান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে মঙ্গলবার মেরাজ তার মায়ের সঙ্গে নানাবাড়ি পাথরাজে বেড়াতে যায়। বুধবার সে নানাবাড়ির পাশের একটি পুকুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে যায়। সাঁতার না জানায় পুকুরে নামার পরে কখন সে পানির গভীরে তলিয়ে যায় তা অন্য শিশুরা টের পায়নি।

গোসল শেষে মেরাজ বাড়ি না ফেরায় নানাবাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, পুকুরে ডুবে শিশু মেরাজের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট উপস্থিত হয়ে কাজ করছে। আগুন খুব শিগগির নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে জানতে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, বিকেল ৪টার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে আগুন লেগেছে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা এসে বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শিগগির আগুন নিয়ন্ত্রণে আসবে।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন