
আপডেট: জুলাই ১৬, ২০২২
গিয়াস উদ্দিন রানা.ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার পরিবর্তী প্রচন্ড গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে সর্দি জ্বর, আমাশয় ও জন্ডিস সহ নানা রোগে আক্রান্ত হাজার হাজার মানুষ। হাসপাতালের জরুরী বিভাগে দীর্ঘ লাইন ধরে রোগী দেখছেন ডাক্তাররা।
ধর্মপাশায় বন্যার পরবর্তী পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার পর এখন প্রচন্ড গরমে সর্দি জ্বর, আমাশয় ও জন্ডিস রোগে অক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প স্থাপনকরে রোগীদের পরিক্ষা নিরিক্ষ করে বিনা মূল্যে ঔষধ বিতরন করছেন।
উপজেলা ৫০ শর্য্যা হাসপাতালের জরুরী বিভাগে দীর্ঘ লাইন দেখা গেছে।
এব্যাপারে নেত্রকোনা পল্লী বিদুাৎ সমিতির জেনারেল ম্যানাজার এর মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধর্মপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, বন্যার পরবর্তী পানিবাহিত রোগের পর এখন প্রচন্ড গরম এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। হাসপাতালের ডাক্তাররা এসব রোগীদের সেবায় ব্যাস্ত সময় পাড়ি দিচ্ছেন।