২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ননদের চাকুরী- ভাবী শিক্ষক-অবসরে কে ? তালগোলে হিজলা শিক্ষা অফিস

আপডেট: জুলাই ১৯, ২০২২

সাইফুল ইসলাম :: হিজলায় সরকারী বিদ্যালয়ে এ কোন কারবার। ননদের চাকুরি-শিক্ষকতা করছেন ভাবী। এবার অবসরে যাওয়ার পালা। কে নেবেন অবসরকালীন বেতনের টাকা। দুদক এখন হিজলায় কড়া নাড়ছে-হিজলার শিক্ষ অফিস তাল-গোলে

মধ্যকোড়ালিয়া (রেজি:) মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তনা রাণী দাস। তার অবর্তমানে আর এক শান্তনা রাণী দাস ক্লাস করছেন, বেতন তুলছেন, প্রাথমিক বিদ্যালয়ের নানা প্রশিক্ষণ, ইউআরসিসহ নানা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে।

বিদায়ের লগ্নে আসল শান্তনা রাণী দাস কে ? এখনই বা  কে এই শান্তনা রাণী দাস ?

একজন শান্তনা রাণী দাস স্থানীয় অটলবিহারী (অনিল বিহারী) পিনু দাসের কন্যা। অপরজন অটল(অনিল) বিহারী পিনু দাসের পুত্র বিমল দাসের স্ত্রী। দু’জন একই পরিবারের। এক জন ভাবী অপরজন ননদ। মধ্যকোড়ালিয়া মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুল ইসলাম জানান তিনি অটল বিহারী পিনু দাসের কন্যা শান্তনা রাণী দাসকে শিক্ষিকা হিসাবে নিয়োগ প্রদান করেন ১৯৯০-৯১ সমালের দিকে।

পিনু দাসের কন্যা শান্তনা রানী দাস এর যোগদান মধ্যকোড়ালিয়া মাসকাটা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯১ সালে। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ঐ বিদ্যালয় গুলোকে সরকারী করণ করেন ২০১৩ সালের ১০ জানুয়ারি। সেই থেকে বিদ্যালয়টি সরাসরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হিমাবে অর্ন্ত ভুক্অত  হয়। ২০১৩ সাল আজকের ২০২২২ সাল এ পর্যন্ত বিদ্যালয়ে এ শিক্ষক কি ভাবে পাঠদান এবং সরকারী বিদ্যালয়ের সুযোগ সুবিধা ভোগ করলেন এমন প্রশ্নের উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ক্লাষ্টার শিক্ষা অফিসার) নজরুল ইসলাম জানান- আমি তো  ২০১৪ সালে আসলাম। এর পর এই শিক্ষকে ই দেখছি শিক্ষকতা করতে। স্কুল গর্ভণিং বডিতো একদিনও এমন কথা বলেন নি। এখন শুনি দুদকও এখানে তদন্তে আসছেন। এর আগে উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্রনাথ শিকদার, শুনীলচন্দ্র দেবনাথ দায়িত্বে ছিলেন-তারাই বা কী করলেন। এমন প্রশ্ন সহকারী শিক্ষা অফিসার নজরুলের।

র্বতমান শক্ষিা অফসিার আঃ গাফ্ফার জানান, বষিয়টি সর্ম্পকে অবগত আছি। শিক্ষক মেডিকেলে আছেন। তার বেতন বন্ধ রয়েছে। র্উধ্ধতন র্কতৃপক্ষরে সাথে পরার্মশ শষেে ব্যবস্থা নয়ো হব।

232 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন