
আপডেট: জুলাই ২০, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় গুড পিপল ইন্টার ন্যাশনাল (বাংলাদেশ) এই সংস্থার বাংলাদেশ শাখার পরিচালক মোঃ
ফেরদৌস মিয়ার নেতৃত্বে প্রধান সমন্নয়ক ক্যান্সার গবেষক বিজ্ঞানী ডক্টর জহিরুল আলম সিদ্দিকীর সহযোগীতায়
বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্থ ৩৩টি গ্রামে ১১শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল ১৮ জুলাই সোমবার সকাল ১০টা থেকে উপজেলার চারটি ইউনিয়নে বন্যাদুর্গত ১১শ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। গতকাল সোমবার উপজেলা সদর ইউনিয়নের দেওলা গ্রাম ও জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার, বাদে হরিপুরসহ ৩৩টি গ্রামে বন্যার্তদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রান সামগ্রীতে ছিল, শিশু খাদ্য হিসেবে ছিল ১ কেজি পরিমাপে ৬০০ প্যাকেট দুধ, শুকনো ও নিত্য প্রয়োজনীয় খাবারের ১১শ প্যাকেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা খাদ্য পরিদর্শক পীযুষ কান্তি তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল আলম সিদ্দিকী, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, উক্ত ইউপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাসেম (আলম), জানিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল মোমেন, ক্যান্সার বিজ্ঞানী ডক্টর জহিরুল আলম সিদ্দিকীর ছোট সহোদর ভাই নুরে আলম সিদ্দিকী, হলিদাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা,সাংবাদিক সাদ্দাম হোসেন ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।