২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় ১৪৪ ধারা জারি

আপডেট: জুলাই ২২, ২০২২

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আওয়ামীলীগের কমিটিগঠন নিয়ে দু’পক্ষের সংঘাতের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জরি করেছে।
সমাপ্রতি হিজলা-মেহেন্দিগঞ্জের আওয়ামীলীগের দু’ধারায় অব্যাহত রয়েছে সংঘাত। একে কেন্দ্র করে দু উপজেলায় আ’লীগ দুটি ধারায় বিভক্ত। কোন না কোন স্থানে চলছে সংঘাত।
হরিনাথপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন খান জানান, ২২ জুলাই তাদের ৪টি ওয়ার্ডের কমিটি নিয়ে হরিনাথপুর গোহাটে সম্মেলনের প্রস্তুতিসম্পন্ন করেন। স্থানীয় ছাত্রলীগের অনুষ্ঠান থাকায় ২৩ জুলাই ঐ স্থানে উপজেলা প্রশাসনের অনুমতি নেন তারা।২২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ তাকে ১৪৪ ধারার কথা জানান।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ জানান, একই স্থানে দু’পক্ষের কর্মসূচী থাকায় ঐ স্থানে যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে। যে কারণে ২৩ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জরি করা হয়েছে।

230 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন