
আপডেট: জুলাই ২৪, ২০২২
গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা (সুনামগঞ্জ) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ (২৩-হইতে ২৯ জুলাই,২০২২) ধর্মপাশা সিনিয়র মৎস্য উপজেলা মৎস্য দপ্তর, ধর্মপাশা শাখা, সুনামগঞ্জ, কার্যালয়ে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা গতকাল ২৩ জুলাই শনিবার দুপুর ১২টায় মৎস্য অধিদপ্তর কার্যালয়ে অনুষ্টিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সালমুন হাসান বিপ্লব এর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি সারা দেশে মৎস্য আহরন ও সংরক্ষনের সাফল্যের বিশষ সাংবাদিকদের অবগত করলেও ধর্মপাশা উপজেলায় মৎস্য আহরন ও সংরক্ষনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হলেও চলতি বর্ষা মৌসুমে উপজেলায় সরকারি উন্মুক্ত জলাশয়ে সরকারিভাবে পনা ও রেনু অবমুক্তকরা হয়নি। ফলে দেশীয় প্রজাতির মাছ বিলপ্তির পথে। এ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে পনা মাছ অবমুক্ত করা একান্ত প্রয়োজন বলে সচেতন মহলের মন্তব্য।