হিজলায় পল্লী চিকিৎসক নিঁখোজের ঘটনায় বান্ধবিসহ আটক-  ২

আপডেট: July 26, 2022

সাইফুল ইসলাম :: পল্লী চিকিৎসক মিলন নিখোঁজের ছয় মাস পরে রহস্য উদঘাটন। শ্বশুর রশীদ ঘরামী এবং পরকীয়া প্রেমিকা রাহেলাকে আটক করেছে পুলিশের ওসি তদন্ত আঃ রহমান,এস আই সোহাগ। আসামি জেলহাজতে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে , বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর বাজারের পল্লী চিকিৎসক মিলন দপ্তরী, চলতি বছরের ৩০ জানুয়ারি রাতে ঐ বাজারে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার আগে স্ত্রী মোসাঃ তাসলিমাকে বলে যায় একটি দাওয়াতে যাচ্ছেন। বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মিলন। তাকে তার আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খুজে সন্ধান পাওয়া যায়নি পরিবার।
পরে তার নিখোঁজের ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ভাই মাও: সবুজ দপ্তরী। সেই ঘটনার রহস্য উদঘাটনে ২৫ জুলাই রাতে দুই জনকে আটক করেছে হিজলা থানার ওসি(তদন্ত) আঃ রহমান, এস আই সোহাগ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এসআই সোহাগ জানান, রশিদ ঘরামী এবং রাহেলা আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ভাই সবুজ জানান,তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যা পুলিশের কাছে আটক দু.জন স্বীকার করেন।
২৬ জুলাই একটি হত্যা মামলা হয় ঐ মামলাসূত্রে তাদের বরিশাল কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান এস আই সোহাগ।

491 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন