কাউরয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র এহসান এর বরবরোচিত হামলাকরীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট: August 11, 2022

হিজলা প্রতিনিধি :: নুরু বাবুর্চি হত্যার এক বছরের মাথায় পুত্র হত্যার চেষ্টা আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। ৫ আগষ্ট বুধবার মৃত নুরু বাবুর্চির কাউরিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেনী পড়ুয়া ছাত্র এহসানকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তার আপন চাচা দুলাল বাবুর্চি, পুত্র মিরাজ বাবুর্চি, আব্বাস বাবুর্চি, দুলালের ভাই খোকন বাবুর্চি সহ একাধিক ব্যাক্তি।
এ বিষয়ে হিজলা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলাও করেন নুরু বাবুর্চির পুত্র। হিজলা থানা পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি বলে দাবি নুরু বাবুর্চির পুত্র এনামুল বাবুর্চির। তারা মনে করেন থানা পুলিশ এবং দুলাল বাবুর্চির সংঙ্গে ঐ মহলটির রফা দফা চলছে।যে কারণে মামলাটি তার বাবার হত্যার মতো, ভাইয়ের টিও ঝিমিয়ে গেছে।
১১ আগষ্ট বৃহস্পতিবার স্থানীয় কাউরিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা এহসানের উপর হামলপাকারিদের বিরুদ্ধে ফুসে উঠে। তারা স্কুল এন্ড কলেজের সামনে কাউরিয়া-মুলাদি সড়কে মানব বন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেন। অংশ নেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি এহসানের উপর বরবরোচিত হামলাকারিদের পুলিশ ব্যবস্থানিক। আইন যেন আইনের গতিতে চলে। করো টাকা কাছে প্রশাসন বিক্রি না যায়।

218 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন