২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় জেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার -৫

আপডেট: আগস্ট ১৫, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জে):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় ভান্ডারবাডি গ্রামের বাসিন্দা
জেলে তপন দাস (৩০) কে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় গত শনিবার দুপুরে থানায় মামলা করার র পুলিশ ৬ জনকে গ্রেতার করে জেলহাজতে প্রেরন করেছে।
জেলে সুমন দাস গত শুক্রবার দুপুরে তার নিজের আটককৃত জাল ফেরত চাইতে গিয়ে একই গ্রামের কুইছাহাটি গ্রামে এ ঘটনার শিকার হন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সোনামড়ল হাওরে জাল পেতে মাছ শিকার করতে যান তপন দাস। ওই দিন রাত একটার দিকে তপনের কয়েকটি জাল নিয়ে আসেন সুখাইড় কুইছাহাটি গ্রামের আবুল মিয়ার আত্মীয় আলাল মিয়া ও আবুল কাশেম। শুক্রবার তপন দাস তার জাল ফেরত আনতে কুইছাহাটি গ্রামে যান। এ সময় তপন দাসকে রশি দিয়ে আমগাছের সঙ্গে দুই হাত ও কোমর পেছিয়ে বেঁধে অমানসিক নির্যাতন করা হয়। মারধরের ঘটনায় তপন দাস বাদী হয়ে ৬ জনকে আসামী করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ গতকাল রবিবার সুখাইড় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরন করেছেন।
এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির সুখাইড় গ্রামের তপন দাস হাওরে জাল দিয়ে মাছ ধরার অপরাদে বাড়ীতে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তপন দাস বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে গতকাল রবিবার সুখাইড় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করে কোটে চালান করা হয়েছে।

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন